News

নাসীরুদ্দীন পাটওয়ারীকে এক ছোট ভাইও মেরেছে: জেলা ছাত্রদল সেক্রেটারি

গত রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ায় ফের হামলা শিকার হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ হামলার শিকার হয়েছিলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বেয়াদব, তাই তাকে মারার প্রয়োজন ছিল উল্লেখ করে কুষ্টিয়া জেলা শাখা ছাত্রদলের সদস্য সচিব (সাধারণ সম্পাদক পদমর্যাদার) খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেছেন, এক ছোট ভাইও তাকে মেরেছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, আপনারা জানেন কিছুদিন আগে নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় এসে উত্তম মাধ্যম খেয়ে চলে গেছে। তাকে উত্তম মাধ্যম দিয়েছে আমি জোর গলায় বলতে পারি, আমারই এক ছোট ভাই ছিল সেখানে। 

তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বেয়াদব। তাকে মারার প্রয়োজন ছিল এবং তাকে মারছে। তাকে জনসাধারণ মেরেছে সেখানকার দোকানদাররাও মেরেছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মুখের ভাষার কারণে এই হামলা বলে তিনি এ সময় দাবি করেন।

‘‘এরা জীবনে কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে কোনো উজ্জ্বল নক্ষত্র হতে পারবে না। এরা বাংলাদেশের রাজনীতির একটি কীটপতঙ্গ হিসেবে ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে আমি মনে করি।’’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button