News
জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হেফাজত নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে সফরসঙ্গী হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিষয়টি তিনি নিজেই কালবেলাকে নিশ্চিত করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সরকারি সফরে জাপান যাচ্ছেন তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া জাপানের বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, অবকাঠামো ও শিল্পকারখানা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
source: The Dhaka Diary