News

শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না থাকায় তাদের আমরা কম গুরুত্ব দিতে অভ্যস্ত

যুক্তরাজ্যের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব বলেছেন, ‘শ্রমিক শ্রেণির মানুষেরা যেহেতু শিক্ষা-দীক্ষায় তুলনামূলকভাবে পিছিয়ে, সমাজের কালচারাল মধ্যবিত্ত শ্রেণির মতো তাদের নিজস্ব কোনো শক্তিশালী ভয়েস নেই, সেই কারণে তাদের দাবি-দাওয়াকে আমরা কম গুরুত্ব দিতে অভ্যস্ত।’

তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সব দাবি আমাদের বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় হয়তো সম্ভব নয়। কিন্তু তাদের জীবনমান বাজারের দামের তুলনায় কষ্টকর হয়ে উঠার কারনেই তারা রাস্তায় নামছে- এই সত্যটুকু স্বীকার করে নিলে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যা সমাধানের রাস্তা তৈরি হতে পারে।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন ড. মির্যা গালিব। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে, বিশেষ করে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে, দুই শ্রেণির মানুষের অবদান সবচেয়ে বেশি। মধ্যপ্রাচ্যে কাজ করা শ্রমিক শ্রেণী আর গার্মেন্টসে কাজ করা শ্রমিক শ্রেণী। কিন্তু এই দুই শ্রেণির প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে।’

আরও খবর: অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবাহী জাহাজ

তিনি আরও বলেন, ‘তাদের সুযোগ-সুবিধা ও কল্যাণের দিকে আলাদা করে তেমন কোনো নজর নেই। সরকারের উচিত, যে পরিমাণ রেমিট্যান্স আসে, তার একটা অংশ এই মানুষগুলোর কল্যাণের পেছনে খরচ করা।’

ড. মির্যা গালিব বলেন, ‘মানুষের সমস্যা ইগনোর করা কোন ভালো পন্থা না। সবকিছু ষড়যন্ত্র দিয়ে বোঝার তরিকাও ভালো কিছু না। যেই শ্রমিক শ্রেণি দেশের অর্থনীতিতে অবদান রাখতেছেন, তাদের ন্যায্য দাবি ও অধিকারকে গুরুত্ব দেওয়া রাষ্ট্রেরও দায়িত্ব, পাশাপাশি আমাদের সবারও সামাজিক দায়িত্ব।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button