News
মালয়েশিয়ার কথা শুনলেই এখন গায়ে জ্বর ওঠে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার কথা শুনলেই আমার এখন আসলে গায়ে জ্বর ওঠে যায় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, ‘মালয়েশিয়া নিয়ে এত আলোচনা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। এখানেও ক্যানসারের মতো সমস্যা ছড়িয়ে পড়েছে।’
আরও পড়ুন
গতকাল শুক্রবার (০৬ নভেম্বর) দেশের বেসরকারী স্যাটেলাইটভিত্তিক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলতে শোনা যায়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “মালয়েশিয়ার কথা শুনলেই এখন আমার গায়ে জ্বর ওঠে যায়। কারণ, মালয়েশিয়া নিয়ে এত আলোচনা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। এখানেও ক্যানসারের মতো সমস্যা ছড়িয়ে পড়েছে। কে কার পক্ষে, আর কে কার পকেটে—তা বোঝা মুশকিল।”
source: The Dhaka Diary