Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মালয়েশিয়া

মালয়েশিয়া বিএনপির খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করেছে মালয়েশিয়া শাখা বিএনপি। এ উপলক্ষে বুধবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে দলটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সভাপতি এম জে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সহ-সভাপতি তালহা মাহমুদ।

মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন যুবদল নেতা মিরাজ মাঝি। আলোচনা সভায় প্রধান অতিথি তালহা মাহমুদ বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের ওপর আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষদিকে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং কেক কাটা হয়।

Back to top button