Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জনের জামায়াতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বিএনপির রানা আলীর নেতৃত্বে ১৫ জন কর্মী সমর্থক জামায়াত ইসলামীতে যোগদান করেন। এছাড়াও গাইদঘাট গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার ১৮ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মহসিন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার ও ডাক্তার আহমদ মনির।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলি জানান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কথা কাজে মিল না থাকায় বাধ্য হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করলাম। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো। কারও মিথ্যা আশ্বাসে আর গা ভাসাবো না। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা কাজ করব।

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল জানান, ন্যায় ও ইনসাফের পক্ষে এসে সকলে যোগদান করেছে জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে। ভালোর সাথে থাকার জন্য সকলকে সাধুবাদ জানাই। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে, সকলকে একসাথে কাজ করতে হবে। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমাদের সাথে যারা কাজ করার জন্য ৫৫ জন যোগদান করলেন তাদের দায়িত্ব বেড়েছে কয়েকগুণ।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button