Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

‘খেজুর গাছটাকে আপনারা ধানের শীষ বানালে আমি এমপি হব’: জুনায়েদ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব বলেছেন, আমি এমপি হবো ইনশাআল্লাহ, আপনারা সবাই মিলে যদি আমার খেজুর গাছটাকে ধানের শীষ বানান।

গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এসময় জুনায়েদ আল হাবীব বলেন, ধানের শীষ মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবে কাজ করেন।

তিনি বলেন, তারেক রহমান এদেশের দ্বীনদার আলেম সমাজের হৃদয়ে প্রবেশ করে ফেলেছেন। সংবর্ধনা সভায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য কামনা করেছেন।

জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি পদে রয়েছেন। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতিও তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button