Bd বাংলাদেশ

দেশ কাঁপাচ্ছেন জেনজিদের ‘দাদু’

আমি একসময় ভাবতাম, আমীরে জামায়াতের সাথে জেনজিরা কীভাবে কানেক্ট হবে।

একে তো তিনি বৃদ্ধ, তার উপর সাদা দাঁড়ি ভ্রু, পাঞ্জাবি-পাজামা-টুপি পরেন। দীর্ঘদিন ধরে দাঁড়ি-পাঞ্জাবিকে ক্রিমিনিলাইজ করার কারণে এগুলোকে জেনজিরা ভয় পায়। কানেক্ট করতে কষ্ট হয়।

আর তাঁর প্রতিপক্ষ তার কাছাকাছি বয়স হয়েও ক্লিনশেভড, শার্ট-প্যান্ট পরেন, ইংরেজিতে কথা বলেন টলেন মাঝেমাঝে। জেনজিরা তার সাথেই বোধহয় কানেক্ট করবে।

কিন্তু, আল্লাহর ইচ্ছা দেখেন। কীভাবে যেন জেনজিরা আমীরে জামায়াতের সাথে কানেক্ট করে ফেললো! দাদু দাদু বলে একেবারে অস্থির! কতগুলো পেইজ, আমাদের দাদু, Our Dadu, Dadu’s Kingdom, দাদু ফ্যানক্লাব ইত্যাদি।

সারাদেশে জেনজিরা তাদের দাদুকে নিয়ে পোস্টারিং করছে। কেউ গেম অফ থ্রোন্সের থিমে, কেউ দিরিলিস আরতুগুল এর থিমে, কেউ সালতানাতে বাঙ্গালার থিমে।

ইলেকশনের আগে আমীরে জামায়াতের এইরকম ক্রেইজ তৈরি হবে জেনজিদের মধ্যে, এটা অকল্পনীয়। আসলে, আল্লাহ যাকে সম্মানিত করবেন, তাঁর সম্মানের ব্যবস্থা যে কীভাবে গায়েবীভাবে আসবে এটা কেউ বলতে পারে না।

দাদু জিন্দাবাদ।
দাঁড়িপাল্লা জিন্দাবাদ।

দ্রষ্টব্য: ছবিটা রাজশাহীতে।

Asif Mahmud

Back to top button