News

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্লান’ ৫ মাসেই পুরো দেশ দেখে ফেলেছে : নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম© সংগৃহীত
দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্লান’ পুরো বাংলাদেশ দেখে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
 
তিনি বলেছেন, ‘লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নেই।’ 
 
আজ শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির গণসমাবেশে তিনি এ কথা বলেন।
 
নাহিদ বলেন, “দেশের মানুষ তীব্র জ্বালানি সংকটে ভুগছে। সেজন্য সরকারের লুটপাট-দুর্নীতির এসব দায়ী। দেশে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান।’ সেটা ৫ মাসে পুরো বাংলাদেশ দেখে ফেলেছে।”
 
নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে আইনশৃঙ্খলা খারাপ হয়েছে বলে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, “এমনকি দুর্নীতি বেড়েছে। বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে। সরকারের অব্যবস্থার কারণে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পরও রায় বাস্তবায়ন করেনি তারা। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এই সরকারকে বিশ্বাসঘাতক বলতে পারি।”

source: The Dhaka Diary

Back to top button