Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাস

কুয়ালালামপুরে হাইকমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা পরিবর্তন

ডেস্ক রিপোর্ট:
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা আবারও পরিবর্তন করা হচ্ছে। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের ৩০ জালান আম্পাং, কুয়ালালামপুরস্থ পাসপোর্ট অফিস ও মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভার স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হবে বিধায় পাসপোর্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।’

এতে পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য হাইকমিশন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে হাইকমিশন জানায়, আগামী ৯ ডিসেম্বর ২০২৪ থেকে হাইকমিশনের পাসপোর্ট অফিসের কার্যক্রম নতুন ঠিকানা সাউথগেট কমার্সিয়াল সেন্টার, লেভেল-২, ব্লক-ই, নম্বর-২, জালান দুয়া অব জালান চান সাও লিন-৫৫২০০, কুয়ালালামপুর অফিস থেকে এর কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।

এ বিষয়ে সকল প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য উল্লিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানায় হাইকমিশন।

Source: প্রবাস বার্তা

Back to top button