Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের মিসাইল হামলায় ৩০ জনের বেশি আহত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের শক্তিশালী মিসাইল হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন। নাজারেতের কাছে অবস্থিত জারজির গ্রামে একটি মিসাইল সরাসরি আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে হামলার তীব্রতায় বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অনেকগুলো যানবাহনে আগুন ধরে গেছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা কিছুটা গুরুতর; ওই নারীর পিঠে মিসাইলের স্প্লিন্টার বা ধাতব টুকরো বিদ্ধ হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বাকিরা মূলত জানালার কাঁচ ভাঙা বা উড়ন্ত বস্তুর আঘাতে সামান্য চোট পেয়েছেন।

এই হামলার ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে, যখন হঠাৎ করেই পুরো এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এটি ছিল একটি সমন্বিত হামলা। ইরান থেকে সরাসরি মিসাইল নিক্ষেপের পাশাপাশি একই সময়ে লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহও ব্যাপক রকেট হামলা চালিয়েছে, যার ফলে রাতভর ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছিল।

নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button