Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিলে নারীদের ঢল 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার: ১, সুন্দরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমানের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে মহিলা জামায়াতের স্মরণকালের এক বৃহৎ মিছিল।

প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই মিছিলটি গোটা পৌর শহরকে যেন জনসমুদ্রে পরিণত করে। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন পৌর জামায়াতের আমীর মো. একরামুল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১২টায় মিছিলটি পৌর শহরের সবুজ শিক্ষালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাইপাসে গিয়ে তা শেষ হয়।

এর আগে সকাল ১০টা থেকে পৌর শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে মহিলা জামায়াতের নেতা, কর্মী ও সমর্থকরা রিকশা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে সবুজ শিক্ষালয় এলাকায় জড়ো হতে থাকেন। এক-দেড় ঘণ্টার মধ্যেই তা যেন জন সমুদ্রে রূপ নেয়। কানায় কানায় পূর্ণ হয় ওই বিদ্যাপীঠ ও তার আশপাশ এলাকা।

মিছিল শুরু হওয়ার সাথে সাথে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শ্লোগানে যেন মুখরিত হয়ে পুরো শহর। নারীরা নিজেরাই ধরছেন সেই শ্লোগান। এর আগে কখনো জামায়াতের নারীদের কোনো মিছিল না দেখায় প্রায় ২ কিলোমিটার ব্যাপী দীর্ঘ এই মিছিল দেখতে রাস্তার দুই ধারে কৌতূহল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে। দেখে অবাক হন তারা হাজার হাজার নারীর সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ এই মিছিল। বিশাল এই মিছিল দেখে যেন খানিকটা থমকে যায় পুরো শহর।

আগত নারীরা বলছেন, টাকার বিনিময়ে নয়, বরং নিজ খরচে ও দায়িত্ববোধ থেকেই জামায়াত প্রার্থী মাজেদুর রহমানের 'দাঁড়িপাল্লা' প্রতীকের এই মিছিলে অংশ নিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন সুশৃঙ্খল ও বিশাল মিছিল আগে কখনো দেখিনি আমরা। এটা কেবলমাত্র জামায়াতের পক্ষেই সম্ভব।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Back to top button