Uncategorized
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করবে, তাদেরকে প্রতিহত করা হবে

জুলাই-আগস্টে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ভাইদের রক্তের সাথে যারা বেঈমানি করতে চাইবে, তাদেরকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব বলেন,‘‘ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে। আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা প্রতিক্ষা করছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জুলাই-আগস্টে শহীদ ভাইদের রক্তের সাথে কোন প্রতারণা করব না। কোনও বেঈমানি করা হবে না। কিন্তু যারা বেঈমানি করতে চাইবে, তাদেরকে প্রতিহত করা হবে।’’
তিনি বলেন,‘‘যে সব ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে, এই আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা ছাত্রদল প্রতীজ্ঞা করছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রশ্নে কোন ছাড় দেওয়া হবে না। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাধিতে এসেছি। শ্রদ্ধা জানিয়েছি ছাত্রদলের পক্ষ থেকে।’’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের যে সদিচ্ছা এবং তারা মুখে নয় কাজে বিশ্বাসী, তা প্রমাণ করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী-সমর্থক শহীদ হয়েছে। বিএনপির প্রায় চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। বিগত সাড়ে ১৭ বছর আমাদের শত শত নেতাকর্মী গুম এবং শিকার হয়েছে। বিএনপি সরকারের ওপর আমরা আস্থা রেখেছি।’
source: The Dhaka Diary