Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

সাদিক কায়েমরা এগিয়ে যাক, কিন্তু মিথ্যা-হিপোক্রেসির আশ্রয়ে নয়: আব্দুল কাদের 

আব্দুল কাদের© সংগৃহীত

“ক্যাম্পাসের দিকে তেমন একটা নজর দেওয়ার ফুরসত পান নাই তিনি (সাদিক কায়েম)। এখন আবার দেখতেছি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি জামায়াতে যোগ দিলেন, মেয়র ইলেকশন করার খায়েশে নাকি! অথচ এই সাদিকরা শিক্ষার্থীদের কাছে নিজেদের ব্যাপারে কমিটমেন্ট দিয়েছিল আর আমাদের নামে করেছিল মিথ্যাচার। সাদিক কায়েমরা অনেক দূর এগিয়ে যাক; কিন্তু মিথ্যা আর হিপোক্রেসির আশ্রয়ে না।” ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সমালোচনায় সম্প্রতি এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আব্দুল কাদের লেখেন, “গণমাধ্যম মারফত জানতে পারলাম, সাদিক কায়েম নাকি জামাতে যোগ দিয়েছেন। ভালো। তবে সাদিক-ফরহাদরা ডাকসুর সময় শিক্ষার্থীদের কাছে প্রচার করেছিল, উনারা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি করেন না, করবেন না। বাদবাকি সংগঠনের আমরা যারা আছি, আমরা নির্বাচিত হলে নাকি লেজুড়বৃত্তি করব, শিক্ষার্থীদের বাদ দিয়ে আমরা নিজেদের মাদার পার্টির কাজবাজে ব্যস্ত হয়ে যাবো। বিপরীতে তারা নির্বাচিত হলে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবেন না, ক্যাম্পাস ছেড়ে মাদার পার্টির রাজনীতিতে ছোটাছুটি করবেন না।”

সাবেক এই সমন্বয়ক আরও বলেন, “শিবির এই বিষয়টাকে সেসময়ে খুবই ভালোভাবে প্রচার করতে সক্ষম হয়েছে, শিক্ষার্থীরাও সেটা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে। কিন্তু ডাকসুর পরেই দেখা গেলো সাদিক কায়েম তার সাঙ্গপাঙ্গদের নিয়ে হেলিকপ্টারে করে ঘুরে ঘুরে জামাতের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আর দাঁড়িপাল্লার জন্য জানপ্রাণ দিয়ে ভোট চাইতেছেন।”

সবশেষ আব্দুল কাদের বলেন, “ক্যাম্পাসের দিকে তেমন একটা নজর দেওয়ার ফুরসত পান নাই তিনি। এখন আবার দেখতেছি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি জামাতে যোগ দিলেন, মেয়র ইলেকশন করার খায়েশে নাকি! অথচ এই সাদিকরা শিক্ষার্থীদের কাছে নিজেদের ব্যাপারে কমিটমেন্ট দিয়েছিল আর আমাদের নামে করেছিল মিথ্যাচার। সাদিক কায়েমরা অনেক দূর এগিয়ে যাক; কিন্তু মিথ্যা আর হিপোক্রেসির আশ্রয়ে না।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button