চবি শিক্ষার্থীদের বাইক ও স্কুটি প্রশিক্ষণের ব্যবস্থা চাকসুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের দক্ষ, সচেতন ও স্বাবলম্বী চালক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাইক ও স্কুটি প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় চাকসু ভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চাকসুর ক্রীড়া উপ-কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড.মো.সফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও জীবনমুখী বিভিন্ন দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। এই বাইক ও স্কুটি প্রশিক্ষণ শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, চাকসু গতানুগতিক ধারার রাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীবান্ধব কাজ করছে যা অত্যন্ত প্রশংসনীয়। চাকসুর প্রতিটি উদ্যােগ অত্যন্ত চমৎকার ও শিক্ষার্থীবান্ধব।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।
চাকসুর কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন। এসময় চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
source: The Dhaka Diary

