Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব

যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ পেতে হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসের সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর’।

বিবৃতিতে বলা হয়, চুক্তি অনুযায়ী ‘মহাশয়তান’ কর্তৃক বারবার চুক্তিভঙ্গ প্রমাণ করেছে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর এখন কার্যকারিতাহীন। চাপ, আধিপত্যবাদ ও বর্বরতা আমেরিকান আদর্শের অবিচ্ছেদ্য অংশ। আমেরিকা যুদ্ধ উসকে দিয়ে আরো বড় মূল্য ও অপমানের শিকার হতে চাইছে। ইরান এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা প্রস্তুত রেখেছে।

বেসামরিক অবকাঠামো ও স্কুলে হামলা

যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে সেতু, রেললাইন ও পানি পরিশোধনকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ইরানে হামলা নাটকীয়ভাবে বাড়িয়েছে। ইসলামাবাদ চুক্তির পরও ইরানে দফায় দফায় এই হামলা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানের মিনাবের একটি স্কুলকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ইরানের পরমাণু প্রকল্পকেও লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র।

এর জবাবে তেহরান কুয়েতের বেসামরিক অবকাঠামোতে সফলভাবে হামলা চালিয়েছে। এর প্রভাবে কুয়েত কর্তৃপক্ষ তাদের বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে।

আট দিনে গড়াল মার্কিন অভিযান

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে টানা সাত রাত ধরে অভিযান পরিচালনা করছে। মার্কিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা হ্রাসে তাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে আজ এই অভিযান অষ্টম দিনে গড়িয়েছে।

পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বলেছেন, মার্কিন বাহিনী হামলা অব্যাহত রাখলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে নামতে বাধ্য হবে।

শুক্রবার রাতের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রার যুদ্ধে নামবে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই সুরক্ষিত থাকবে না।’

এএম

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button