News

বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধা নিহত

বামে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ও দূর্ঘটনায় পতিত গাড়ি© সংগৃহীত ও সম্পাদিত
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (৪ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান গণমাধ্যমকে বলেন, আহত বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হয়েছেন।  
 
এর আগে আজ সকাল পৌনে নয়টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে করে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে স্ত্রী নাজমা আরা বেগম এবং নিরাপত্তার দায়িত্বে পুলিশের একটি গাড়ি ছিল।
আরও পড়ুন
প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি তাদের গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী ও তিনি দুজনই আহত হয়েছেন। তাদের শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছে।
 
এ ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী আবদুল বারী জয়পুরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন। হাঁটুর ওপরে আঘাতের স্থানে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় চিকিৎসকেরা তার অপারেশনের প্রস্তুতি নেন। অপারেশন শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় আনার কথা রয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button