Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব

৫৩ হাজার টন পণ্য নিয়ে পাকিস্তানের গোয়াদর বন্দরে বাংলাদেশি জাহাজ

বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করেছে। সিঙ্গাপুর থেকে যাত্রা করে শনিবার এমভি জাহান ব্রাদার্স-২ বন্দরে পৌঁছায়। জাহাজটিতে ৫৩ হাজার টনের বেশি প্রাইম স্টিল বিলেট রয়েছে।

পরে এসব পণ্য সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পাঠানো হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে পণ্যগুলো সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর জন্য অন্য একটি জাহাজে পুনরায় বোঝাই করার আগে গোয়াদার বন্দরে সাময়িকভাবে খালাস ও সংরক্ষণ করা হবে।

গোয়াদর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর-উল-হক বালোচ বলেছেন, আঞ্চলিক প্রতিকূলতা সত্ত্বেও বন্দর ও বাণিজ্যিক কার্যক্রম অব্যাহতম রয়েছে। একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং দক্ষ আঞ্চলিক বাণিজ্ কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে গোয়াদর বন্দর।

সূত্র:ডন

আরএ

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button