Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

জামায়াত ঠেকাতে বিএনপিকে সমর্থনের স্বীকারোক্তি জমিয়ত সভাপতির— ‘জাতি ভাইয়ের গোশত খাওয়া’ বললেন মুফতি উসামা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক (বাঁয়ে) কওমি আলেম মুফতি আলী হাসান উসামাএবং© সংগৃহীত ও সম্পাদিত

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, ‘বিএনপিকে সমর্থন দিয়েছি যাতে জামায়াত ক্ষমতায় না আসতে পারে’। তার এই বক্তব্য ঘিরে দেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। ইতিমধ্যে তার এই বক্তব্যর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত নেতা ও  তরুণ কওমি আলেম মুফতি আলী হাসান উসামা। 

তার ভাষ্য, “অবলীলায় সত্য স্বীকার করাও সাহসিকতা, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ ইতিহাসে সব স্মরণীয় থাকবে। কাক কাকের গোশত না খেলেও নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা এবং জাতি ভাইয়ের গোশত খাওয়ার এ ইতিহাস প্রজন্ম স্মরণ রাখবে।”

গতকাল শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  

ফেসবুক পোস্টে মুফতি আলী হাসান উসামা লেখেন, “ইতিহাসে কাক কাকের গোশত না খেলেও নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা এবং জাতি ভাইয়ের গোশত খাওয়ার এ ইতিহাস প্রজন্ম স্মরণ রাখবে। অবলীলায় সত্য স্বীকার করাও সাহসিকতা, ধন্যবাদ।”

তিনি বলেন, “মাত্র চারটা সিট, তাও সবকয়টায় পরাজিত, আর নির্বাচনের খরচ বাবদ কয়েক কোটি টাকা; বিনিময়ে বস্তাভরা ফতোয়া এবং সত্য-মিথ্যার মিশ্রণে অজস্র রচনা।”

মুফতি আলী হাসান উসামা সবশেষে বলেন, “আচ্ছা, জামায়াতের প্রসঙ্গ বাদ। কওমিভুক্ত দলগুলোর পারস্পরিক আকিদা নিয়ে তো আর দ্বন্দ্ব নেই; তাহলে দল একটা না হয়ে ৭টা কেন? আবার নিজেরা ঐক্যবদ্ধ না হয়ে কেউ কেউ সেক্যুদের পদলেহী হলো কেন? আছে কোনো জবাব?”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button