News

জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ

জ্বালানি সংকট, বিদ্যুৎ-গ্যাস-পানির সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানির সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মিছিল শেষে তিনি দলের পক্ষ থেকে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button