Uncategorized
শিবিরকে চ্যালেঞ্জ করার মত যোগ্যতা ছাত্রদলের হয় নাই: নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রশিবিরকে আলটিমেটলি চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা বা অবস্থান এখনও ক্যাম্পাসে ছাত্রদলের হয়নি।
সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ছাত্রশিবিরকে আলটিমেটলি চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা বা অবস্থান এখন ক্যাম্পাসে ছাত্রদলের হয় নাই। যার ফলে তারা এই ডেমোক্রেসির স্বাভাবিক চর্চা ক্যাম্পাসে চায় না। ছাত্রশিবিরকে তারা ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করায়, ভিন্নভাবে কথা বলার চেষ্টা করে।”
তিনি আরও বলেন, “গুপ্ত গুপ্ত তারা বলতেছে। আলটিমেটলি গুপ্ত যদি ছাত্ররা বিশ্বাসই করতো, তাহলে তো ছাত্র সংসদগুলোতে ছাত্রশিবিরের ওপর আস্থা রাখতো না এবং আমাদেরকে ভোট দিয়েছে—আমাদেরকে তারা চিনছে। আমরা তাদের সাথে ছিলাম ক্যাম্পাসগুলোতে। যার ফলে শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে।”
source: The Dhaka Diary