Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং অন্যান্য দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি পাওয়ায় দীর্ঘ আন্দোলন সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এক সফল বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে দিল্লি জুড়ে অবস্থানরত বিক্ষোভকারীদের শান্তিপুর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানান, ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সরকারের ইতিবাচক আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রধান দাবিটি আন্দোলনকারীরা সরাসরি আদায় করে নিয়েছেন। এর পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সব পুলিশি মামলা প্রত্যাহার এবং নিহত ও আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে সরকার।

টানা ৩৬ দিনের এই সফল আন্দোলন নিয়ে সিজেপির প্রতিনিধিরা বলেন, তাঁদের দাবিগুলো কোনো উগ্র চাওয়া ছিল না, বরং সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার আদায়ের লড়াই ছিল। সরকার সদয় হয়ে দাবিগুলো মেনে নেওয়ায় তাঁরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এনডিটিভি জানিয়েছে, আন্দোলন সমাপ্তির পরপরই দিল্লির যন্তর-মন্তর এলাকায় পুলিশ মাইকিং শুরু করেছে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনের কারণে বন্ধ থাকা ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও ১৬-১৭টি মেট্রো স্টেশন পুনরায় স্বাভাবিক করার কার্যক্রমও শুরু হয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button