Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব

গাজার শিশুদের আঁকা ছবি অফিসে রাখি, যেন ভুলে না যাই: স্পেনের প্রধানমন্ত্রী

গাজার শিশুদের দুর্ভোগ ও কষ্ট যেন কখনো ভুলে না যান, সে জন্য তাদের আঁকা একটি ছবি নিজের কার্যালয়ে রেখে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

সানচেজ বলেন, গাজার শিশুদের তৈরি ওই আঁকা ছবি তাকে প্রতিদিন সেখানকার মানুষের যন্ত্রণা ও মানবিক সংকটের কথা মনে করিয়ে দেয়।

স্পেনের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে গাজায় ইসরাইলি আগ্রাসন ও হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করে আসছেন, স্থায়ী যুদ্ধবিরতি দাবি করছেন। গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন এবং মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানিয়েছেন। ২০২৪ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে জোরালো ভূমিকা পালন করছেন।

এমএমআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button