বিশ্ব
এবার নিজ দেশেই বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমান, পাইলট নিরাপদে উদ্ধাযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে মেরিন কর্পসের একটি ঘাঁটির কাছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবারের এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছোট আকারের আগুনের সৃষ্টি হয়।
মার্কিন মেরিন কর্পসের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট (জরুরি আসন ব্যবহার করে বেরিয়ে) করতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
source: Daily Amar Desh