বিশ্ব
আলোচনা চললেও হামলার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
তিনি জানান, মার্কিন সশস্ত্র বাহিনী অত্যন্ত তৎপর ও যেকোনো আদেশ পালনের জন্য অস্ত্র উঁচিয়ে প্রস্তুত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় হেগসেথ লিখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যে মাত্রার আক্রমণ বিশ্ব দেখেনি, পেন্টাগন ইরানের বিরুদ্ধে তেমন শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ছিল—প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য এখনো পুরোপুরি বহাল।
তিনি আরো স্পষ্ট করেন যে, ওয়াশিংটনের পেন্টাগন এখনো আগের মতোই সামরিকভাবে প্রস্তুত অবস্থায় রয়েছে।
হেগসেথের এই শক্ত বার্তাটি মূলত চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ও শক্তিমত্তার চিত্রই তুলে ধরে।
এএম
source: Daily Amar Desh