News

৫ আগস্টের পর জেআই সেলের অনেক তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর জেআইসি সেলের অনেক তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে। ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের ‘আয়নাঘরে’ বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এসব তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করেছিল। সরকারের অসৎ উদ্দেশ্যে এই ‘আয়নাঘর’ নামে এই টর্চার সেল প্রতিষ্ঠা করা হয়েছিল। ভিন্নমতের অনেক ব্যক্তিকে মাসের পর মাস, বছরের পর বছর এসব টর্চার সেলে আটকে রাখা হয়েছিল।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে প্রতিরক্ষা জেআইসি সেন্টার পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button