News

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, কাজল মিয়াকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ

শেরপুরের নকলায় ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক কাজল মিয়া নকলা পৌরসভার ফেরুষা মহল্লার জবান আলীর ছেলে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) রাতে কাজল মিয়া আরও তিন সহযোগীকে নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে চিথলিয়া বাজারে যান। এ সময় তারা চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলীর পকেট থেকে ৯ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে পরদিন রাতে আয়ুব আলী কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে গণপদ্দী এলাকায় কাজল মিয়াকে গ্রেফতার করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আরও দেখুন: দুই হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তরের ২৫ হাজার টাকা অর্থদন্ড

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘কাজল মিয়া ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলীর লিখিত অভিযোগের ভিত্তিতে নকলা থানায় একটি মামলা করা হয়েছে।’

মামলার পর গ্রেফতারকৃত কাজল মিয়াকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button