News

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সারাদেশে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া© সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) দলীয় কার্যালয় অথবা মসজিদে এ কর্মসূচি পালন করা হবে। একই দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
 
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 
রিজভী বলেন, শনিবার সারাদেশে বিএনপির দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে। ঢাকায় সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে।
 
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
 
বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন।
 
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকনসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

source: The Dhaka Diary

Back to top button