News
তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায় এসব কথার পরিবর্তে সাবমিসিভ ওয়েতে একনলেজ করা উচিত: ডেপুটি স্পিকার

মন্ত্রীর কাছ থেকে শুনি তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায় জাতীয় সংসদে এসবের পরিবর্তে এই জিনিসটাকে এড্রেস ও সাবমিসিভ ওয়েতে একনলেজ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, ‘যেকোনো পাবলিক মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে যখন আলোচনা হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিষয়টি স্বীকার করে সাবমিসিভ ওয়েতে দুঃখ প্রকাশ করতে দেখি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বা ব্যক্তিবর্গ বিষয়টি সেভাবে অ্যাড্রেস করেন না।’
গত সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬৮ বিধিতে উত্থাপিত জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “যেকোনো পাবলিক মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে যখন আলোচনা হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিষয়টি স্বীকার করে সাবমিসিভ ওয়েতে দুঃখ প্রকাশ করতে দেখি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বা ব্যক্তিবর্গ বিষয়টি সেভাবে অ্যাড্রেস করেন না।”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর উদ্দেশ্য তিনি বলেন, “আমরা বিনীতভাবে অনুরোধ করব, বিষয়টি যদি জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হয়, তাহলে ভালো হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টিকে স্বীকার করে দুঃখ প্রকাশ করেন, সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকেও আমরা যেন বিষয়টির সুস্পষ্ট ব্যাখ্যা শুনতে পারি।”
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়! যাই হোক, এই বিষয়টির ওপর আলোচনা এখানেই সমাপ্ত হলো।”
এর আগে ওইদিন বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠক শুরু হয়। পরে অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৬৮ বিধিতে বিরোধী দলের উত্থাপিত নোটিশের ওপর বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিরোধীদলীয় সংসদ সদস্য ড. নাজিবুর রহমান মোমেন।
source: The Dhaka Diary