News

তারেক রহমান কেন হাসিনাকেই অনুকরণ করছেন— প্রশ্ন তাসনিম খলিলের

তাসনিম খলিল (বাঁয়ে) এবং প্রধানমন্ত্রী তারেক রহমান© সংগৃহীত ও সম্পাদিত

সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কোনো কারণ ও ব্যাখ্যা ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। একইসাথে, তিনি প্রধানমন্ত্রীর ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছেন।

তার ভাষ্য, ‘তারেক রহমানকে তো আমরা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষেই কথা বলতে শুনি আসছি। তিনি কেন হাসিনাকেই অনুকরণ করছেন?’

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তুলেন। 

ফেসবুক পোস্টটিতে তাসনিম খলিল বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করে দেওয়া হয়েছে কোনও ব্যাখ্যা ছাড়াই। শেখ হাসিনার আমলে যেমন ওই কার্যালয়ে প্রথম আলো আর ডেইলি স্টারকে ঢুকতে দেওয়া হতো না।”

প্রধানমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তারেক রহমানকে তো আমরা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষেই কথা বলতে শুনি আসছি। তিনি কেন হাসিনাকেই অনুকরণ করছেন?”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button