News

অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় নিহত ১৩৭৫

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। গত অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১৩৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩ জন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। এর মাধ্যমে গত বছরের ১১ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮৬ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হামলা চালিয়ে যাওয়ায় গাজাজুড়ে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অনেক লাশ আটকা পড়ে থাকলেও উদ্ধারকারীদের পৌঁছাতে বাধা সৃষ্টি হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

শু

source: Barta Bazar

Leave a Reply

Back to top button