News

এসএসসিতে জিপিএ-৫, পুরস্কার হিসেবে বিমানের টিকেট পেলেন ৯ শিক্ষার্থী

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেনের প্রতিশ্রুতি ছিল- এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেলে বিমানে চড়াবেন। ফল প্রকাশের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন তিনি। পুরস্কার হিসেবে নয় শিক্ষার্থীকে দিলেন বিশেষ এই উপহার।

মঙ্গলবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল থেকে ঢাকার বিমানের টিকিট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ওই অনুষ্ঠানের আয়োজন করেন। দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার
মোঃ মকবুল হোসেন।

টিকেট প্রাপ্তরা হলেন- মো. জোবায়ের আহমেদ, রুদ্র নারায়ণ দে রাজা, নিলয় চন্দ্র মিস্ত্রী, মারিয়া আক্তার মনি, সুদ্বীপ্ত সেন, সোয়াইব সাদ লিখন, ইয়াছিন আরাফাত, তাসনিম তাজ তুশমি ও তোড়া রানী। 

এর আগে উপহার প্রদানকালে ইউএনও মকবুল বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে এ ঘোষণা দেওয়া হয়েছিল। কথা অনুযায়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে বিমানের টিকেট দিয়ে ভীষণ ভালো লাগছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া- রাজাপুর) আসনের সাংসদ রফিকুল ইসলাম জামাল। এছাড়াও সভায় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button