News

গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে নিয়ে যা বলল পুলিশ

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এজন্য পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত ১০টায় ন্যাম ভবনের সামনে তেজগাঁও বিভাগ পুলিশের উপ-কমিশনার ইবনে মিজান সাংবাদিকদের ঘটনা সম্পর্কে ব্রিফ করেন।

তিনি বলেন, আমরা সন্ধ্যা সাতটায় ন্যাম ভবনের পাঁচ নম্বর বিল্ডিংয়ে একটি ঝুলন্ত লাশের খবর পাই। সাতক্ষীরা-৪ আসনের এমপি এবং ওনার প্রথম স্ত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য এখন সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে এই পুলিশ কর্মকর্তা বলেন, সিআইডির ক্রাইম সিন টিম সেখানে প্রোপারলি তারা কাজ করেছে, তারা কাজ করার পরে তারা যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে তখন আমরা সুরতহাল করেছি, সুরতহাল করার পরে লাশ পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়েছি।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button