News

তেহরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করায় ইরানের নিন্দা ফ্রান্সের

তেহরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করে দেওয়ায় ইরানের নিন্দা জানিয়েছে ফ্রান্স। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হবে এবং আরও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।

রোববার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তেহরানে ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ভাষা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া অন্যায় ও অগ্রহণযোগ্য।

এর আগে ইরানের বিচার বিভাগ তেহরানের ফরাসি ভাষা কেন্দ্রটি বন্ধের নির্দেশ দেয়। কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডের’ অভিযোগ আনা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, বারবার সতর্ক করার পরও প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কেন্দ্রটি কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এছাড়া ইরানের সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগও করেছে তারা।

তেহরানের এই ফরাসি ভাষা কেন্দ্রটি ২০ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম চালিয়ে আসছে। সেখানে ফরাসি ভাষার বিভিন্ন কোর্স, পরীক্ষা ও অন্যান্য ভাষাসেবা দেওয়া হতো।

শু

source: Barta Bazar

Leave a Reply

Back to top button