আওয়ামী সন্ত্রাসীদের বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে না : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, তাদের নেত্রী দিল্লিতে গিয়ে পালিয়ে রয়েছে। দিল্লি থেকে বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসবে বলে ধোঁয়া তুলছেন, তারা দিবা সপ্ন দেখছেন। ১০০০ বছর চিন্তা করেও লাভ হবে না, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে বাংলাদেশে মানুষ অ্যাকসেপ্ট করবে না। তাই চক্রান্ত-ষড়যন্ত্র থেকে আপনারা বিরত থাকুন। তা না হলে বাংলাদেশের মানুষ যেমন কাঁদার মতো নরম, তেমনি পাথরের মতো শক্ত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী রেলস্টেশনে নরসিংদী জেলা বিএনপি আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, তারা বিগত সময় অবৈধভাবে অর্থ লোটপাট করেছে। আর আজ সেই অর্থ দিয়ে তারা সন্ত্রাসী কায়দায় লকডাউনের নামে নাশকতা পরিচালনা করছে। রাজধানীসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগ এবং ঝটিকা মিছিল করে বুঝাতে চাচ্ছে, তারা আবার আগামী দিনে ফিরে আসবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর অন্যায়, অত্যাচার, গুম, খুন, হামলা, মামলা, লুটপাট করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ গণহত্যা করার কারণে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম. এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঞা, হারুন-অর-রশিদ, এ. কে. এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। পরে নরসিংদী রেলস্টেশন থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভায় গিয়ে শেষ হয়।
source: Barta Bazar