News
আমার দেশ-এর হেড অব অনলাইনের ভগ্নিপতির ইন্তেকাল

আমার দেশ-এর হেড অব অনলাইন মোহাম্মদ মোরশেদুল আলমের ভগ্নিপতি আলহাজ হাশেম উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
হাশেম উদ্দিন চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ষোলকাটা গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বুধবার সকাল ১০টায় ষোলকাটায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
source: Daily Amar Desh