দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে এখনি সরকারকে প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য এখন থেকেই সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পূজামণ্ডপ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আসাদগেট সংলগ্ন সেইন্ট খ্রিস্টিনা চার্চে চুরির ঘটনা পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সন্ধ্যায় চার্চটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের বিষয়। আসাদগেট এলাকায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ ধরনের ঘটনায় শুধু চুরির ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না; উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
তিনি বলেন, চার্চে চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য এখন থেকেই সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পূজামণ্ডপ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারদলীয় এমপির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু দলীয় ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া যথেষ্ট নয়। এই ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, সালেহ উদ্দীন সিফাত, নুসরাত তাবাসসুম এমপি, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা, ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক প্রীতম দাশসহ এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
source: Barta Bazar