News
সরকারি বাসা ব্যবহারকারীদের জরুরি নির্দেশনা

সরকারি বাসা বরাদ্দ পাওয়ার পর যারা পুরো ফ্ল্যাট বা আংশিক বাসা সাবলেট হিসেবে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়াদের অপসারণ করে বরাদ্দকৃত বাসায় অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। সরকারি আবাসন পরিদপ্তর বৃহস্পতিবার জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলেছে, এই নির্দেশনা না মানলে সরকারি বাসার বরাদ্দ বাতিল করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
source: Daily Amar Desh