News

বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে© সংগৃহীত

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়েছিল।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, দুপুর আড়াইটায় বৈঠকটি শুরু হয়ে ৩টা ৫৫ মিনিটে শেষ হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সভায় অংশগ্রহণকারী সংসদ সদস্যরা জানিয়েছেন, এই সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোষাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, এর আগে, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। এতে অনুমোদন দেওয়া হয় ১৬টি প্রকল্প। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button