Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে জানিয়ে পাকিস্তানের জোরালো সমর্থন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

<p>ভারতে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আইসিসির বেঁধে দেওয়া আল্টিমেটাম প্রত্যাখান করায় বিশ্বকাপে খেলা হচ্ছে না। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভী। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে অবিচার ও আইসিসির কার্যকলাপকে দ্বিমুখী নীতি বলে আখ্যা দিয়েছেন তিনি।</p>

<p>লাহোরে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। আইসিসি’র দ্বিমুখী নীতি থাকতে পারে না। ভারত ও পাকিস্তানের জন্য যদি বিশেষ ‘হাইব্রিড মডেল’ থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন নয়? এক দেশ অন্য দেশকে ডিক্টেট করতে পারে না।’</p>

<p>টানাপোড়েনের শুরু বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ায়। মূলত উগ্রবাদী কিছু গোষ্ঠীর হুমকির কারণে মোস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এরপর থেকে বাংলাদেশ দল পাঠানোর ব্যাপারেও শঙ্কায় পড়ে যায় বিসিবি। প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তারা। শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।</p>

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button