Bd বাংলাদেশ

এবার আরও এক প্রণালি বন্ধের হুমকি ইরানের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

হরমুজ প্রণালির পরে এবার লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর বরাতে ফার্স নিউজ ও তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

তেহরান সূত্রে জানানো হয়েছে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের মূল ভূখণ্ড বা কৌশলগত খার্গ দ্বীপসহ অন্যান্য দ্বীপে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করে, তবে পাল্টা জবাবে তারা লোহিত সাগরের এই সমুদ্রপথ বন্ধ করতে প্রস্তুতি নিচ্ছে।

আইআরজিসির এক উচ্চপদস্থ সেনাকমান্ডার জানিয়েছেন, শত্রুপক্ষ যদি পারস্য উপসাগর বা ওমান সাগরে উসকানিমূলক তৎপরতা বৃদ্ধি করে তবে আইআরজিসি বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলে দেবে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী এই সংকীর্ণ জলপথটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা গেছে, বিশ্বের মোট তেলের প্রায় ১২ শতাংশ এবং সুয়েজ অভিমুখে যাওয়া বিশাল এক বাণিজ্যিক অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই পথে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা মধ্যপ্রাচ্য ছাপিয়ে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইয়েমেনের এ অঞ্চলটি নিয়ন্ত্রণ করে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। বাব আল-মান্দেব প্রণালিটি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত হলেও সেখানে ইরানের প্রভাব অত্যন্ত প্রবল।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক সতর্কবার্তায় জানিয়েছেন, তেহরানের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে কোনো একটি আঞ্চলিক রাষ্ট্রের সহায়তায় শত্রুরা ইরানের খার্গ দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে।

সমুদ্রসৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button