Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

শাহবাগ থানায় ছাত্রদলের মারধরে কানের পর্দা ফেটে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদকের। শনিবার (২৫ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান ভুক্তভোগী হল সংসদ নেতা মোঃ জুলহাস ইসলাম।

ভুক্তভোগী মোঃ জুলহাস ইসলাম ডেইলি পোস্টে সাব-এডিটর হিসেবে কাজ করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ Finally got the medical report, my eardrum has burst. Thanks to JCD for making it happen.Probably this is good news for you and also for my haters . চাইলে উল্লাস করতে পারেন।

সেখানে তিনি আরও লিখেন, ‘স্পেশাল ধন্যবাদ আমার ছাত্রদলের আহ্বায়ক বন্ধুকে, তার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তবে একদিন এটা নিয়ে গিলটি ফিল করবে আমার বিশ্বাস, যদি মনুষ্যত্ব থেকে থাকে। Pray for me, all my well-wishers.’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়েকে জড়িয়ে একটি এডিটেড ফেসবুক ছড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাবি এলাকায়। পরে শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর চড়াও হয় ছাত্রদল নেতাকর্মীরা। কয়েকজন সাংবাদিককে বেদম মারধর করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। সেই হামলায় আহত হন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্তত ১০ জন সাংবাদিক।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button