Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতিকে আটক করেছে পুলিশ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সকালে শহরের শাসনগাছায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ দিকে ওই নেতাকে আটকের খবরে দুপুরের পর বিক্ষোভ ও থানা ঘেরাও করেছেন দলীয় নেতাকর্মীরা।

জানা যায়, তাকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির নেতাকর্মীরা সংশ্লিষ্ট থানার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা দ্রুত মুক্তির দাবি জানান।

কোতয়ালী থানার ওসি তৌহিদ আনোয়ার বলেন, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক বলেন, রেজাউল কাইয়ুমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কি কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা আপনাদেরকে পরে জানানো হবে ।

জেডএম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button