Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ঈদের আগে ব্যাংকে নতুন সময়সূচি ঘোষণা, ছুটিতেও খোলা থাকবে যেসব শাখা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটি শুরুর আগের দুই দিন প্রতিষ্ঠানগুলো খোলা রাখা ও ব্যাংক লেনদেনের নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠায়।

নির্দেশনা অনুযায়ী, আগামী শনিবার (২৩ মে) ও রবিবার (২৪ মে) দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে। এরপর সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংক খোলা রাখা হবে।

এসব এলাকার মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, আশুলিয়া, টঙ্গী, সাভার ও ভালুকা। আগামী ২৫ ও ২৬ মে এসব এলাকার পোশাক শিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক শাখাগুলো সীমিত জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করবে। এসময় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button