রাজনীতি
‘পৃথিবীতে কি মহামারী চলে যে ক্যাম্পাস ছাড়তে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম বলেছেন, পৃথিবীতে কি মহামারী চলে যে ক্যাম্পাস ছাড়তে হবে? ক্যাম্পাস ছাড়বো না।
শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
সারজিস আলম দ্য রেড জুলাই নামের একটি পেজের ছবি শেয়ার করেছেন। ছবিটাতে রয়েছেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অন্যান্যরা।
ছবিটি ২০২৪ সালের ১৭ জুলাই গায়েবানা জানাজার পর তোলা হয়েছে। জুলাই আন্দোলনের সময় ‘পৃথিবীতে কি মহামারী চলে যে ক্যাম্পাস ছাড়তে হবে’ এ কথাটা ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। সারজিস মূলত সেই কথাটা স্মরণ করিয়ে দিতেই কথা পোস্ট করেন।
পুলিশের গুলিতে আবু সাঈদ-ওয়াসিমসহ সারা দেশে ছয়জন নিহত হওয়ার পরদিন ২০২৪ সালের ১৭ জুলাই দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে নিহতদের গায়েবানা ও কফিন মিছিল করে আন্দোলনকারীরা।
source: Daily Amar Desh

