জনতা রাজপথে নেমে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথরকে তাড়িয়েছে: শিবির সভাপতি

সরকার গণভোটের রায় মেনে নিতে গড়িমসি করছে অভিযোগ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, তারা ৭০ শতাংশ জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে সতেরো বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথরকে তাড়িয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীতে ৩৬শে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ছাত্রশিবির সভাপতি বলেন, দেশের বিপ্লবী জনতা আর কোনো স্বৈরাচারকে মেনে নেবে না। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, জনগণের রায়কে গড়িমসি করলে জনগণ বসে থাকবে না।
প্রধান বক্তার বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে রাজপথে যেভাবে সক্রিয় ছিল ঠিক সেভাবে দেশকে এগিয়ে নিতে এবং দেশের যেকোনো সংকটকালীন সময়ে এগিয়ে আসবে।
সাঁতার প্রতিযোগিতায় প্রথম তিনজন সাঁতারুকে মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়। ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের জন্য ট্রফিসহ সেরা গোলদাতা, সেরা ম্যাচ টুর্নামেন্টকে মেডেল দেয়া হয়।
source: Barta Bazar

