Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ইরানের হামলায় কুয়েতে বিমানবন্দর বন্ধ, বিদ্যুৎকেন্দ্র-পানি শোধনাগারে আগুন

ইরানের হামলার জেরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) কুয়েতের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই পরিস্থিতির কারণে সংস্থাটির অধিকাংশ ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। খবর আনাদোলুর।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা-তে প্রকাশিত বিবৃতিতে কুয়েত এয়ারওয়েজ জানায়, ‘ইরানের আগ্রাসনের কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত হওয়ায় অধিকাংশ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।’ সংস্থাটি যাত্রীদের নিয়মিত ফ্লাইটের অবস্থার আপডেট নেয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে শনিবার ভোরে ইরানের হামলার পর কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারের একটি অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্ল্যান্টের নিরাপত্তা এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে একযোগে হামলা চালাচ্ছে ইরান। এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button