News
৫ আগস্ট ঘিরে আ. লীগের দেশে নাশকতা করার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের দেশে নাশকতা করার মুরোদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। তিনি বলেছেন, “নাশকতা করার মতো সক্ষমতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেই।”
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নাশকতা করার মতো সক্ষমতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেই। যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে।”
৫ আগস্ট ঘিরে ঝুঁকির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের দেশে নাশকতা করার মুরোদ নেই। বিদেশ থেকে তারা মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।”
বেনজীরের জামিনের বিষয়ে তিনি বলেন, “ইতোমধ্যে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে বাংলাদেশের নিযুক্ত ল-ফার্মকে নির্দেশনা দেয়া হয়েছে। কী কী ইস্যুতে তাকে জামিন দেয়া হয়েছে, সে বিষয়টি জানতে কাজ করছে সরকার।”
এদিকে, সার্জিও গরের বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, “সার্জিও গর নিজেই বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে আগ্রহী। বর্তমান সরকারের প্রতি তার আস্থা আছে বলেও তিনি নিজেই জানিয়েছেন।”
source: The Dhaka Diary