News
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন সেনাপ্রধানের

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তার মতে, এ ধরনের শিক্ষা ভবিষ্যতে নৈতিকতা ও শৃঙ্খলাভিত্তিক একটি প্রজন্ম এবং শক্তিশালী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যমের শিক্ষা কার্যক্রম ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষা অর্জনের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরেরও উদ্বোধন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
source: The Dhaka Diary