News

ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম

অনলাইন একিক্টভিস্ট সাদিকুর রহমান খান বলেছেন, হাসিনা আর শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে করতে দেখলাম।

রোববার রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সাদিকুর রহমান খান ওই পোস্টে লেখেন, আজ বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই জেতেনি, বরং বাংলাদেশ আজ তার সার্বভৌমত্বের পথেও এক ধাপ দিয়ে ফেলেছে।

তিনি লেখেন, তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু দিল্লির চোখ রাঙানি আর বদমায়েশি উপেক্ষা করে সিনা টান করে, চোখে চোখ রেখে কথা বলা, এই সাহসের জন্য এই সরকারকে ধন্যবাদ।

সাদিকুর রহমান খান আরও লেখেন, দেশের প্রশ্নে আমাদের মত, দ্বিমত, শতমত থাকুক। কিন্তু আওয়ামী লীগ, হাসিনা আর দিল্লির প্রশ্নে এক মুহূর্তের জন্যও আমাদের আলাদা হওয়ার উপায় নেই।

তিনি বলেন, দিল্লি না ঢাকা? প্রশ্নের জবাব জুলাইতে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। মানুষের কণ্ঠের সেই প্রতিধ্বনি সরকারের আজকের বিবৃতিতে দেখতে পাওয়া বিশাল আনন্দের। ১৭ বছরের পরাধীনতার পর স্বাধীনতার আনন্দ বুঝি এমন তীব্রই হয়!

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button